খুলনা সিটির অসম্পূর্ণ কাজ শেষ করবেন তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বেসরকারিভাবে নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা সিটি কর্পোরেশনের অসম্পূর্ণ কাজ শেষ করবো। করোনার কারণে দুই বছর কাজ করতে পারিনি। যারা আমাকে নির্বাচিত করেছেন এবং পরাজিত সবাইকে নিয়ে কাজ করবো। সোমবার (১২ জুন) রাতে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। 

এর আগে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মোট ২৮৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।  

Untitled-2

ভোট গণনায় দেখা যায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১,৫৪,৮২৫ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০,০৬৪ ভোট। 

এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টায় নগরীর ৩১টি ওয়ার্ডের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়।