কেসিসি নির্বাচনে সাধারণ ওয়ার্ডের বর্তমান ১২ কাউন্সিলর পরাজিত

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সাধারণ ওয়ার্ডের ৩১ জন কাউন্সিলরদের মধ্যে ১২ জনই পরাজিত হয়েছেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন নির্বাচিত এবং দুজন নির্বাচন করেননি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মুহম্মদ আলাউদ্দিন।

পরাজিত কাউন্সিলর হলেন ১নম্বর ওয়ার্ডে মো. আব্দুর রাজ্জাক, ২নম্বর ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম, ৪নম্বর ওয়ার্ডে কবির হোসেন কবু মোল্লা, ৭নম্বর ওয়ার্ডে শেখ সুলতান মাহমুদ পিন্টু, ৮নম্বর ওয়ার্ডে ডালিম হাওলাদার, ১০নম্বর ওয়ার্ডে কাজী তালাত মাহমুদ কাউট, ১১নম্বর ওয়ার্ডে আব্দুল ওয়াদুদ, ১২নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনির, ১৬নম্বর ওয়ার্ডে মো. আনিছুর রহমান বিশ্বাস, ১৯নম্বর ওয়ার্ডে আশফুকুর রহমান কাকঁন, ২১নম্বর ওয়ার্ডে শামছুজ্জামান মিয়া স্বপন ও ২৮নম্বর ওয়ার্ডে আজমল আহমেদ তপন।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা সিটি করপোরেশনের ৬ষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।