সিলেট বিমান বন্দরসড়ক দুর্ঘটনায় ম্যাজিস্ট্রেট নিবীড় রঞ্জন তালুকদারসহ দু'জন আহত হয়েছেন। তিনি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (এনজিও ও স্থানীয় সরকার শাখা) কর্মরত আছেন।
বুধবার (১৪ জুন) ভোরের দিকে নগরীর বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
জানা গেছে, সকাল ৬টার দিকে সিলেট জেলা প্রশাসক অফিস থেকে নগরীর ‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’-এ সরকারি কাজে যাচ্ছিলেন রঞ্জন তালুকদার। পথে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের জিপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হন ম্যাজিস্ট্রেট নিবির রঞ্জনসহ গাড়ির চালক আব্দুল মজিদ। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন সহকারী কমিশনার আহসানুল আলম। তিনি বলেন, বৃষ্টিভেজা সড়কে গাড়িটি উল্টে গিয়ে যেভাবে গড়গড়ি খায়, তাতে আরও বড় ক্ষতি হয়ে যেত পারতো।
দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ও গাড়ি চালক আশঙ্কামুক্ত।