টিভির বিকল্প নয় অ্যাপল ভিশন প্রো

বাজারে আসার আগেই অ্যাপল ভিশন প্রো বাজিমাত করে দিয়েছে। গ্যাজেটটি সহজ ভাষায় একটি টিভি। এখানে আপনি গেম খেলতে পারবেন, মুভি দেখতে পারবেন এবং আরো অনেক কিছু করার আছে। ভার্চুয়াল রিয়েলিটি বক্সের সব সুবিধাই এখানে পাচ্ছেন।

টিভির সঙ্গে এর পার্থক্য হলো, টিভির জন্য এখন দেয়ালে একটা বড় জায়গা বরাদ্দ রাখতে হয়। অন্যদিকে ভিশন প্রো শুধু চায় আপনি চোখে স্ট্র‍্যাপ দিয়ে গেজেট বেধে রাখুন। 

অ্যাপল অসাধারণ ডিসপ্লে ব্যবহার করেছে। এলজি ও স্যামসাং এর ডিসপ্লের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে এই গ্যাজেটের ডিসপ্লে। তবে এত দ্রুত টিভিকে হঠিয়ে নতুন গ্যাজেট হিসেবে জায়গা করে নেবে ভিশন প্রো এমনটা বললে একটু বেশি বলা হয়ে যায়। 

অনেকে অবশ্য মনে করছেন থ্রিডি টিভির পরিপূরক হিসেবে এই গ্যাজেটকে দেখা যায়। তবে থ্রিডি টিভির ভিজুয়ালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে টিভি চ্যানেল কোনো ভিডিও পাবলিশ করেনি। যারা এখনো খেলা দেখেন তাদের কাছে টিভির আবেদন থাকবে। কিন্তু একা থাকলে অবশ্যই ভিশন প্রো ভালো। আপাতত এটি একটি টুডি মিডিয়া কনজাম্পশন গ্যাজেট এবং একটি ভালো অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। তাই সম্ভাবনা রয়েছে তবে টিভিকে হঠিয়ে দেবে এমন গ্যাজেট বলা ঠিক নয়।