বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ সেমি. হলে এর ক্ষেত্রফল কত?

গণিত নমুনা প্রশ্ন

দিলীপ কুমার রায় ,সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট 

 

প্রিয় বন্ধুরা , তোমরা যারা ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে পড়বে।

সময়   ২ ঘণ্টা ৩০মিনিট

১।   নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর

দাও                                   ১ ´২০ = ২০  

(১) যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কী ?

(২) ১  রিম কাগজে ৫০০ তা কাগজ থাকে । ২৯৮ রীমে কত তা কাগজ থাকবে ?

( ৩) ১ ডজন বইয়ের মুল্য ৬৭৫ টাকা এরূপ ৪৫ ডজন বইয়ের মুল্য কত ?

(৪) ৫ হালি কলার দাম ১০০ টাকা হলে ১ টি কলার দাম কত ?

(৫) যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে

কী বলে ?

(৬) ভাজ্য´ভাজক  =  কোনটি ?

৭।  ২৩ এর  ৬  টি গুণিতক লিখ ?   

৮। ৪, ৬ ও ২৪ এর ল সা গু কত ? 

৯। ১২ এর মৌলিক গুণনীয়ক গুলি লিখ  ?

 

১০। ২০¸২     = কত ?

 

১১। একটি বাক্সের ২৪ টি আপেলের মধ্যে  

 

    অংশ লাল  রঙের  হলে , কয়টি আপেল

 

লাল রঙের ?

 

১২। ১ টি লোহার রডের ১ মিটারের ওজন ৩  ।

 

নলটির   মিটারের ওজন কত কেজি ?

 

১৩। গড় নির্ণয়ের সুত্রটি কী ?

১৪। হিমেল, রুমেল ও সুমালের বয়স যথাক্রমে ৩০ বছর , ২৫ বছর ও ৩৫  বছর , তাদের গড় বয়স কত ? 

১৫। ৫ জনের গড় বয়স ৫ বছর করে বৃদ্ধি পেলে তাদের মোট কত বছর বৃদ্ধি পাবে ?

১৬। ১ দিন = কত সেকেন্ড ?

১৭। সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্রটি লিখ।

১৮। বৃত্তের জ্যা কাকে বলে ?

১৯। তোমার গণিত বইয়ের কর্নারে কী ধরনের কোণ রয়েছে ?

২০। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে এর ক্ষেত্রফল কত ?

২। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা  ( নিচের  যেকোন একটি প্রশ্নের উত্তর দাও )       ১´৮ = ৮

(ক)  অপু এবং দিপুর একত্রে ৭৫৩২ টাকা আছে দিপুর চেয়ে অপুর ৫৬০ টাকা বেশী আছে । প্রত্যেকের কত টাকা আছে ?

(খ) ১২টি প্লেট এবং ২০ টি কাপের একত্রে মূল্য ৩৯২০ টাকা । একটি কাপের মুল্য ১৪৫ টাকা হলে একটি প্লেটের মুল্য কত  ?

৩। লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা ( যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                 ৮ (ক) চারটি  ঘণ্টা একত্রে বেজে ৫,৭ , ১২ এবং ১৫ মিনিট পরপর বাজতে লাগল ,ন্যূনতম কতক্ষণ পর পুনরায় ঘণ্টা গুলি একসাথে

বাজবে।

(খ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৬ ও ৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২,৪, ৮ অবশিষ্ট থাকবে ।

৪। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )       ৮

(ক)  এক বাটি পায়েস তৈরি করার জন্য  

 

কিলোগ্রাম   চিনি  লাগে । এরূপ ১৪ বাটি

 

পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে?

(খ)  গীতার কাছে ১ লিটার ও মামুনের কাছে  লিটার জুস আছে , কার জুসের পরিমাণ বেশী ?

৫। গড় সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )   ৮

(ক) ৩ টি সংখ্যার গড় ১৫ ও দুইটি সংখ্যার গড় ২৫ হলে ঐ ৫ টি সংখ্যার গড় কত ?

(খ) গত আষাঢ় মাসে ঢাকার গড় বৃষ্টিপাত ছিল ২৬ মি মি। ঐ মাসে ঢাকার মোট বৃষ্টিপাত কত ?

৬।  দশমিক ভগ্নাংশ  সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )     ৮

(ক) এক মিটার ৩৯.৩৭ ইঞ্চির সমান হলে ১০০ মিটারে কত ইঞ্চি ?

(খ) এক কুড়ি ডিমের দাম ১৪০ টাকা , হিমেল ০.৫ কুড়ি  ডিম কিনল, সে কত টাকা দাম দিল ?

৭। শতকরা  সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )    ৮

(ক) একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?          

(খ) ব্যাংক থেকে বার্ষিক ৮% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ,এক বছর পর ৬০০ টাকা

মুনাফা দেয়া হল, ব্যাংক থেকে কত টাকা ঋণ  নেয়া হয়েছিল ?

৮। জ্যামিতি  সম্পর্কিত সমস্যা ( যেকোন দুইটির উত্তর দাও )       (৩+৩ ) ´২=১২

(ক) রেখা , রেখাংশ ও রশ্মি বলতে কী বুঝ ? চিত্র এঁকে দেখাও ।

(ক) জ্যামিতি বক্সের আকৃতি কোন ধরনের ? চিত্রসহ উল্লেখ কর ।

(খ) ২.৫ সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত এঁকে এর ব্যাস , ব্যাসার্ধ , জ্যা ও পরিধি চিহ্নিত করে সংজ্ঞা দাও ।

৯। পরিমাপ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )      ৮

(ক) রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেমি করে হাঁটে , কে দ্রুত হাঁটে  ?

(খ) রফিক মিনিটে  ৫৪ মিটার বেগে হাঁটে , সে এক ঘণ্টায় কত কিলোমিটার বেগে হাটতে পারবে  ?

১০। সময় সম্পর্কিত সমস্যা

( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )       ৪

(ক) একটি ট্রেন কোন শহর ১১:৫০ এ ত্যাগ করে ১৫:২৫ এ গন্তব্যে পৌঁছায় । ট্রেনটি কত ঘণ্টা এবং কত মিনিট ভ্রমণ করল ?

(খ) ১০ বছরকে ঘণ্টায় প্রকাশ কর ।

১১। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে

হবে )        ৮

(ক) একটি গ্রামের আয়তন ৪  বর্গমিটার এবং সেখানে ৩২০০ লোক বাস করলে ,  ঐ গ্রামের জনসংখ্যার ঘণত্ব নির্ণয় কর ।

(খ) নিচে ২০ জন শিক্ষার্থীর উচ্চতা (সেমি ) দেয়া হল । উপাত্তসমূহ বিন্যস্ত কর ।

১৩২ , ১৩০ , ১৩৪ , ১২৮ , ১২১ , ১২৩  ১৩৩ ,১২৭  , ১৩৮ , ১৩৪ , ১২৪ , ১৩৯, ১২২ , ১২৫ , ১২৬, ১২৮ , ১৩০ , ১৩১ , ১৩৭ , ১৩৫।