তারকাদের বিশ্বকাপ ভাবনা ফলাফল যাই হোক, জমজমাট খেলা হবে আজ — তানযীর তুহিন

বিশ্বকাপ ক্রিকেট এই সময়টায বেশ কমে উঠেছে। শেষ কয়েকটি খেলা যেই উত্তেজনা তৈরি করেছে তা খেলা দেখার আগ্রহ বাড়িয়েছে। কারণ শুরুতে বিশ্বকাপ তেমন আলোচনায় আসেনি। এছাড়া প্রায় বৃষ্টির যেই সমস্যা ছিল তার বিরক্তি তৈরি করেছে। তবে এখন বেশ জমজমাট হচ্ছে খেলাগুলো। আজ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-এর খেলা। দুটি দলই বেশ শক্তিশালি। তবে আজকের খেলায় অস্ট্রেলিয়াকেই আমি এগিয়ে রাখবো। কারণ এবার তাদের পারফর্মেন্স ইংল্যান্ডের চেয়ে ভালো মনে হয়েছে। আর ফলাফল যাই হোক, জমজমাট খেলা হবে আজ।

 

লেখক:সঙ্গীতশিল্পী