ছ বি ও গ ল্প

তুরস্কে বন্ধু নুসরাত জাহানের বিয়ের অনুষ্ঠান দারুণ উপভোগ করেছেন মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ছবিও। নিজের ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডেলে একই ছবি প্রকাশ করেছেন এ নায়িকা।

একটি ছবিতে দেখা যাচ্ছে, নুসরাতের স্বামী নিখিলকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন মিমি। আরেকটিতে নুসরাতকে জড়িয়ে ধরে।

সম্প্রতি ভাইপো ইয়োহান খানের জন্মদিনে ভাই সোহেল খান ও ভাইপো ইয়োহানের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় সালমান খানকে। আরহান, নির্বাণদের সঙ্গে আনন্দ করার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। এছাড়া পরিবারের সবথেকে ছোট সদস্য অর্পিতা খান ও আয়ুষ শর্মার ছেলে আহিলের সঙ্গেও ভিডিও শেয়ার করতে দেখা যায় সালমানকে।