ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পালটা ব্যবস্থা নেওয়া হবে রাশিয়া

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ গতকাল সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার যে ঘোষণা দিয়েছে তা তারা তাদের মিত্রদের নিয়ে প্রতিহত করবে। এর পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। বার্তা সংস্থা তাস ও আরআইএ এর খবরে রাশিয়া কি ধরনের পদক্ষেপ নেবে তা বলা হয়নি। সের্গেই রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উত্তেজনা বাড়বে। নিষেধাজ্ঞার বদলে যুক্তরাষ্ট্রের ইরানের সাথে আলোচনার পথ খোঁজা উচিত।