গরমে এসির বিক্রি বেড়েছে ওয়ালটনের

তুলনামূলক গরম বেশি হওয়ায় গত কয়েক বছরের চেয়ে এবার সারা দেশে এয়ার কন্ডিশনার বা এসি’র বিক্রি বেড়েছে কয়েকগুণ। বছরের প্রথম ৫ মাসে ওয়ালটন বিক্রি করেছে রেকর্ড পরিমাণ এসি। ২০১৮ সালে সারা দেশে যে পরিমাণ এসি বিক্রি হয়েছিল, তা চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এদিকে জানুয়ারি থেকে মে মাসে গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৮১ শতাংশ বেশি এসি বিক্রি হয়েছে। শুধু তাই নয়, ছাড়িয়ে গেছে এই সময়ে এসি বিক্রির লক্ষ্যমাত্রাকেও।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, বাজারে ছাড়া হয়েছে বিদ্যুত্ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট প্রযুক্তির নতুন মডেলের এসি। এসব এসির দাম যেমন কম, তেমনি মানও আন্তর্জাতিক পর্যায়ের।  এসি এক্সচেঞ্জ অফারের আওতায় গ্রাহক তার ব্যবহূত পুরাতন এসি জমা দিয়ে ওয়ালটন শোরুম থেকে ২৫ শতাংশ ছাড়ে যে কোনো নতুন মডেলের এসি কেনার সুযোগ পাচ্ছেন। এ সুবিধা থাকছে চলতি জুন মাস পুরোটাই। —প্রেস বিজ্ঞপ্তি