হ্যাকারদের দুটো দাবি রেডিটের কাছে। প্রথমত তাদের কাছে রেডিটের গোপনীয় ৮০ জিবির মতো ডাটা রয়েছে। ওই ডাটা যদি তারা ফাঁস না করাতে চান তাহলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। দ্বিতীয়ত, রেডিটের এপিআই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে।
এ বিষয়ে টেকসাইট টেকক্রাঞ্চ রেডিটের স্পোকপারসন জিনা অ্যান্টোইন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাননি। তবে তিনি নিশ্চিত করেছেন, ব্ল্যাকক্যাট নামে একটি হ্যাকার দল তাদেরকে জানিয়েছে দাবির কথা। হ্যাকাররা বড় আকারে ফিশিং অ্যাটাকের মাধ্যমে কর্মীদের ডাটা ও অনেক গুরুত্বপূর্ণ ডাটা তাদের হাতে চলে এসেছে। যদিও ব্ল্যাকক্যাট এখনো কোনো প্রমাণ দিতে পারেনি। তারপরও রেডিটের জন্য একটু চিন্তার।
সূত্র: টেকক্রাঞ্চ