সড়ক দুর্ঘটনা রোধে করণীয়

সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে হলে প্রথমেই গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে। হাইওয়েতে পঞ্চাশ কিলোমিটার এবং শহরের ভেতর চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ স্পিডে চালাতে হবে গাড়ি। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাসস্টপেজে সিসি ক্যামেরা বসাতে হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত রাস্তার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও থাকতে হবে সিসি ক্যামেরা। গাড়ির চালক আইন অমান্য করে গাড়ি চালালে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর এসংক্রান্ত  বিচার কাজ সম্পন্ন করতে হবে দ্রুত।

সৈয়দা শাহিনা খান, বেগুনবাড়ী, তেজগাঁও, ঢাকা