আবশ্যক

ড্রাইভার আবশ্যক: অটোমেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য ন্যূনতম ৮ম শ্রেণী পাস একজন পিকআপ ড্রাইভার আবশ্যক। ৪/৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ১০/০৭/২০১৯ইং তারিখের মধ্যে ছবিসহ আবেদনপত্র পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। ব্যবস্থাপক প্রশাসন ও মানব সম্পদ, অটোমেশন ইঞ্জিনিয়ারিং। একেএইচ টাওয়ার (৪র্থ তলা), আগ্রাবাদ এক্সেস রোড, বড়পুল, হালিশহর, চট্টগ্রাম। সিকে-১৬২৫

আবশ্যক: সারেংগল নেছারিয়া হোসাইনিয়া ফাযিল মাদ্রাসা, ডাকঘর: সারেংগল, উপজেলা ও জেলা: ঝালকাঠির জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স ও সরকারী বিধি মোতাবেক অভিজ্ঞতাসম্পন্ন অধ্যক্ষ ও অফিস সহকারী কাম-হিসাব সহকারী, এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমান আবশ্যক। অধ্যক্ষ পদের জন্য ১০০০/- ও অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদের জন্য ৩০০/- টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
-অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিএম-৮৯১

আবশ্যক: সরকারী বিধি মোতাবেক শাহ্ জকিউদ্দিন উচ্চ বিদ্যালয়, ডাকঘর: দায়েরা শরীফ, উপজেলা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর এর শূন্য পদে একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে (ইংরেজীতে পারদর্শীদের অগ্রাধিকার)। আগ্রহী প্রার্থীকে ২ কপি ছবি প্রয়োজনীয় কাগজপত্র এবং ১০০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ সোনালী ব্যাংক শাহাপুর শাখার অনুকূলে (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। সভাপতি, ০১৯২৮৭০৬৬৮৩। সিএম-৮৯৩

আবশ্যক: নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, পো: নাসিরকোট, উপজেলা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর এ জনবল কাঠামো ও MPO নীতিমালা ২০১৮ অনুযায়ী ০১ জন ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।          সিএম-৮৯৪