বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বিবাহযোগ্যা নারী উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ীর খেতাব অর্জনকারী সুন্দরী । ২০১৫ সালের মিস ডিভা ইউনিভার্স উর্বশী এবার পেলেন আরেকটি নতুন খেতাব। আইডব্লিউএম বাজ অ্যাওয়ার্ড এর মতে, এই মুহূর্তে উর্বশী শুধু বিশ্বসেরা কুমারীই নয় বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বিবাহযোগ্যা নারী। তাকে গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার সম্মানেও সম্মানিত করা হয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুরো বিশ্বের সেরা কুমারীর পুরস্কার জিতেছেন উর্বশী রাউতেলা। অর্থাৎ বিচারকদের মতে, এই মুহূর্তে উর্বশীই বর্তমানের গোটা বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্যা নারী! আর এই পুরস্কারের সঙ্গে উর্বশীকে গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার সম্মানেও সম্মানিত করা হয়েছে।

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলার। তবে নানা সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরকে বারবার খোঁচা দিয়েছেন তারা। এরপর এক ক্রিকেটারের সঙ্গেই উর্বশীর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ঋষভকে ভুলে গিয়েছেন উর্বশী। এবার পাক ক্রিকেটার নাসিম শাহের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।

সম্প্রতি তাকে দেখা গিয়েছে প্রোজেক্ট ইন্সস্পেক্টর উর্বশী অভিনয় করেছেন রণদীপ হুডার সঙ্গে। এছাড়া বলিউডের 'সিং সাব দি গ্রেট', 'সনম রে', 'গ্রেট গ্র্যান্ড মাস্তি', 'হেট স্টোরি ফোর', 'পাগলপান্তি' প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। সবশেষ তাকে তেলেগু সিনেমা 'এজেন্ট' এর 'ওয়াইল্ড সালা' গানে স্বল্প উপস্থিতি দিতে দেখা গেছে।