যদি কারো বাড়িতে বেড়াতে যান বা স্বাভাবিক অভ্যর্থনার কথা চিন্তা করেন তাহলে কিছু বিষয় খেয়াল রাখতেই হবে। অনেক সময় এই সীমা-পরিসীমাগুলো বুঝতে না পারায় বাধে বিপত্তি। চলুন জেনে আসি যা খেয়াল রাখা প্রয়োজন:
জানিয়ে যাবেন সবসময়
কারো বাড়িতে ঘুরতে যাচ্ছেন৷ সবসময় জানিয়ে যাবেন৷ যত ভালো সম্পর্কই হোক, আচমকা কারো বাড়িতে যাওয়ার অভ্যাস ভালো নয়।কারণ তাদের একটা নাগরিক জীবন আছে। প্রস্তুতির ব্যাপার আছে। এটা অভ্যর্থনাকারীদেরও খুশি করে।
উপহার নিয়ে যাবেন
এই চর্চা আগে ছিল। কারো বাড়িতে গেলে হাতে কিছু না কিছু নিয়ে যাওয়া। আপনি ওই বাড়ির মানুষের কথা ভেবেই মিষ্টি, চকলেট বা এমন কিছু নিয়ে যান যা তাদের খুশি করে।
থাকার পরিকল্পনা করলে
যদি কারো বাড়িতে থাকার পরিকল্পনা থাকে তাহলে আগেই জানিয়ে নেবেন৷ পৌঁছে জানালে অনেক সময় চক্ষুলজ্জার খাতিরেও অনেকে থাকতে দেন। তবে তারা অনেকেই সন্তুষ্ট হন না।
বাড়ির নিয়ম মেনে চলুন
সব বাড়িতেই তো এটিকেট থাকে। যে বাড়িতে যাচ্ছেন সেখানেও কমন কিছু নিয়ম থাকবে। সেগুলো তো ভাঙা যাবে না। চেষ্টা করবেন ওই বাড়ির নিয়মগুলো বোঝার। প্রয়োজনে জিজ্ঞেস করে নিবেন।
মোবাইল ফোন ব্যবহারে সংযত হোন
বেড়াতে গেলে যখন তখন ফোন ব্যবহার করবেন না। এটা ভদ্র আচরণ নয়। ফোন ব্যবহারে অনেক সংযত হতে হবে।
সবকিছুতে অনুমতি লাগে না
বাড়ির কর্তা বা কর্ত্রী কিছু কাজ আপনাকে করতে দিতে রাজি হবেন না। তবে খাবার পর প্লেট, থালা ধুয়ে ফেলুন। এটার জন্য অনুমতি বা বাধা মানবেন না।
নিজের ব্যক্তিগত সামগ্রী ব্যবহার করুন
কারো বাড়িতে গেলে ওনাদের প্রসাধনী ব্যবহার না করাই ভালো। তারা বিরক্ত হতে পারেন। নিজের পণ্যই ব্যবহার করুন।
ধন্যবাদ জানাতে ভুলবেন না
আপনি অতিথি। আপনাকে খুশি রাখার চেষ্টাকে স্বাগত জানাবেন অবশ্যই। এ ব্যাপারে লজ্জা বা আনমনা না হওয়াই ভাল।