ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক মাদক মামলায় আনিসুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম সোমবার দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আনিসুর রহমান মহেশপুর উপজেলা মকড়ধজপুর গ্রামের শাহাজাহান মন্ডলের ছেলে।
আদালতের নথি সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ জুন মকড়ধজপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আনিসুর রহমানকে গ্রেফতার করে। পুলিশ বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করে।