কামারখন্দে সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে রেজাউল আলম নামে এক শিক্ষক নিহত হন।
উপজেলার চক শাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহবাজপুর গ্রামের মো. মকবুল হোসেন তালুকদারের ছেলে ও চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন বলেন, সোমবার সকালে শিক্ষক রেজাউল তার নিজ এলাকা চক শাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা জামতৈল স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।