আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া)সংবাদদাতা

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় শুক্রবার রাতে রুবেল ও জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মন্দিরপুকুর গ্রামের সখিন সরদারের ছেলে নজরুল ইসলাম সন্ধ্যায় চাঁপাপুর বাজারে যায়। এরপর রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। গত ১৬ নভেম্বর সকালে বাড়ির পূর্বে মাঠে ধান ক্ষেতে গলা কাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই শাহজাহান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।