চৌগাছায় ‘সুদক্ষের জানালা বাংলাদেশ’ পথনাটক মঞ্চস্থ

চৌগাছায় রবিবার সন্ধ্যায় ‘সুদক্ষের জানালা বাংলাদেশ’ পথনাটক মঞ্চস্থ হয়েছে। অদক্ষ বেকার যুবক-যুবতিদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে উঠতে আগ্রহী করে তুলতে পথনাটকটি প্রদর্শিত হয়।

চৌগাছা মডেল কম্পিউটার ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলোজির (সিএমআইটি) আয়োজনে এবং ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের অর্থায়নে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দান সংস্থা ‘সুদক্ষ’ বাংলাদেশের উদ্যোগে চৌগাছা শহরের ভাস্কর্য মোড়ে এ পথনাটক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা মডেল কম্পিউটার ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনিরুজ্জামান, ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের অর্থায়নে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দান সংস্থা ‘সুদক্ষ’ বাংলাদেশের বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট অফিসার তাসনিম আহমেদ মাহিন প্রমুখ।