রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে রবিবার বিকালে জাতীয় মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি জেলা শাখার বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা, স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।
ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অরুপ মুত্সুদ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রকাশনা সচিব নাসিরউদ্দিন বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ, সাংবাদিক সুনীল কান্তি দে ও সুর নিকেতনের পরিচালক ওস্তাদ মনোজ বাহাদুর গুর্খা। সম্মাননা প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মো. কাজল, ব্যবসায়ী মৃদুল কান্তি দে, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, শিক্ষিকা পূর্ণিমা বড়ুয়া প্রমুখ। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে সম্মাননা দেয়া হয়েছে।