চিকেনের চার পদ 

রোজ একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে বিরক্ত? এই সমস্যার সমাধানে রইলো উম্মে সালমার ভিন্ন ধরণের চিকেনের মজাদার চার পদ। 

তাওয়া চিকেন

IMG_20220407_202332

উপকরণ

  • মুরগি ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া ৩ কাপ
  • পেয়াজ বাটা হাফ কাপ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়ো ৪ টেবিল চামচ
  • জিরে গুঁড়ো ১ চা চামচ
  • সয়াসস ৩ টেবিল চামচ
  • টমেটো সস ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
  • টক দই ৩ টেবিল চামচ
  • লবণ স্বাদমত 

প্রণালি

সকল উপকরণ মাংসের সঙ্গে মেখে নিন। নিয়ে আধ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। এবার একটা তাওয়া চুলায় দিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিন। তেল গরম হলে মেরিনেট করা মাংস তাওয়ার মধ্যে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন। শুকনো হয়ে এলে ওপরে কিছুটা পেয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি ও টমেটো সস দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল তাওয়া চিকেন। এবার প্লেটে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করব। এটা পরোটা, রুটি, ভাত ও পোলাও এর সঙ্গেও খাওয়া যাবে।

 

গার্লিক চিকেন

IMG_20230610_222743

উপকরণ

  • মুরগি ১ কেজি
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • টমেটো সস ১ কাপ
  • চিলি গার্লিক সস হাফ কাপ
  • পেঁয়াজ কুচি হাফ কাপ
  • গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
  • কর্ণ ফ্লাওয়ার ১ কাপ
  • সয়াসস ৪ টেবিল চামচ
  • লবণ স্বাদ মত
  • সাদা তিল ভাজা ২ টেবিল চামচ
  • লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ
  • ডিম ১ টা
  • ভাজার জন্য তেল বেশ খানিকটা 

প্রণালি

প্রথমেই মুরগি কেটে নিন ৪ পিস করে। অথবা ৮ পিস করেও নেওয়া যেতে পারে যার যে রকম ইচ্ছা। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরমধ্যে এবার এক এক করে সব ধরনের মসলা আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, একটা ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে মাংস ভালো করে মেখে নিন। মেখে আধ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এবার চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে বেশ খানিকটা তেল দিন। দিয়ে মাংসগুলোকে ডুবো তেলে লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিন। এবার একটা ফ্রাইংপ্যান চুলায় দিয়ে ভাজা তেল থেকে হাফ কাপ তেল দিন। তেল সামান্য গরম হলে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে এর মাঝে টমেটো সস, চিলি গার্লিক সস ও সয়া সস ও সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এবার এর মধ্যে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিন। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে সুন্দর একটা গ্ৰেভি তৈরি করে নিয়ে এর মধ্যে ভাজা মাংসের পিস গুলি দিয়ে দিয়ে দিন। এবং ভালো করে মিশিয়ে ১০ মিনিট রান্না করে নিন। সব শেষে ভাজা তিল দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি গার্লিক চিকেন। এটা পরোটা, রুটি ও পোলাও দিয়েও পরিবেশন করা যাবে।

হাড়িয়া কাবাব

IMG_20210723_145842_751

উপকরণ

  • চিকেন ছোট টুকরা করে কাটা ৩ কাপ
  • পেঁয়াজ কুচি হাফ কাপ
  • আদা বাটা হাফ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • জিরা গুঁড়া হাফ চা চামচ
  • গরম মসলা গুঁড়া হাফ চা চামচ
  • টক দই হাফ কাপ
  • লিকুইড দুধ এক কাপ
  • চিনি ১ চা চামচ
  • লবণ পরিমাণ মত
  • ঘি ২ টেবিল চামচ
  • তেল হাফ কাপ
  • লাল মরিচের গুঁড়া ২ টেবিল চামচ
  • ব্রেডক্রাম ২ টেবিল চামচ

প্রণালি

প্রথমে গ্ৰেভিটা রেডি করে নিন। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিন এবার এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি ও সব ধরনের মসলা দিয়ে টকদই ও মাংসের কিমা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দুধ ও পানি দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। রান্না যখন অর্ধেক হবে এবার বাকি ১ কাপ কিমার সঙ্গে মরিচের গুঁড়া, ঘি, লবণ, চিনি ব্রেডক্রাম, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে ছোট ছোট বল বানিয়ে গ্ৰেভির মধ্যে ছেড়ে দিয়ে এবার ভালো করে রান্না করে নিন। ওপরে তেল উঠে আসলে এক টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করব। পোলাও ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে।

চিকেন পাকোড়া

FB_IMG_1686196530014

উপকরণ

  • চিকেন কিমা ছোট টুকরা করা ১ কাপ
  • পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি ২টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১চা চামচ
  • আদা বাটা ১ চা চামচ
  • জিরা গুঁড়া হাফ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
  • হলুদ গুঁড়া হাফ চা চামচ
  • লবণ স্বাদ মত
  • তেল ভাজার জন্য

প্রণালি 
প্রথমে চিকেন কিমার সঙ্গে এক এক করে সব উপকরণ একসঙ্গে মেখে নিন। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে পরিমাণ মত। এবার কিমা দিয়ে পাকোড়ার আকৃতি দিয়ে গোল ও হতে পারে আবার চ্যাপ্টাও হতে পারে যার যে রকম ইচ্ছে আকৃতি দিয়ে এবার ডুবো তেলে ছেড়ে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন।