নাটোরের নলডাঙ্গায় সোমবার সকালে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আয়শা বেওয়া (৬০)। তিনি উপজেলার হলুদঘর গ্রামের মৃত চান মোহাম্মদ চান্দুর স্ত্রী। এলাকাবাসী ও নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, ঐ গ্রামের নিজ শোবারঘর থেকে আয়শা বেওয়ার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর আগেও কয়েকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। মানসিক সমস্যা ও দরিদ্রতার কষ্টে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।