রংপুর কারমাইকেল কলেজে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে সড়ক অবরোধ

রংপুর কারমাইকেল কলেজে শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রধান সড়ক অবরোধ ও মানববন্ধন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে নগরীর লালবাগ মোড়ে এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় রংপুর কারমাইকেল কলেজে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ ছাত্রদের নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এসব দাবির দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান সাধারণ ছাত্রছাত্রীরা।