ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এক দিনব্যাপী পল্লিশ্রী-রিকল প্রকল্পের নারী উদ্যোক্তাদের পণ্য মেলার উদ্বোধন করা হয়।
সোমবার দুপুরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, পল্লিশ্রী-রিকল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ প্রমুখ। মেলায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি পণ্যের মোট ৮টি স্টল স্থান পেয়েছে।