স্যামসাং আর অ্যাপলে ডিফল্ট ওয়েদার অ্যাপ রয়েছে। সেখানে পিক্সেলের মতো একটি ফোনে যদি ওয়েদার অ্যাপ না থাকে তাহলে তো মুশকিল। এ নিয়ে পিক্সেল ব্যবহারকারীরাও অনেকদিন ধরে অভিযোগ করছে। অবশেষে অভিযোগ গুগল শুনেছে। পিক্সেলের নিজস্ব ওয়েদার অ্যাপ চালু হয়েছে।
এতদিন উইজেট হিসেবে পিক্সেল ফোনে ওয়েদার দেখা যেতো। কিন্তু সেটাও মূলত ওয়েবপেজই। একটি আলাদা অ্যাপের বাড়তি সুবিধা এই মুহূর্তে সবাই বোঝেন।
পিক্সেল ট্যাবলেট বাজারে আসার পর নতুন ওয়েদার অ্যাপ দেখা গেছে। অবশ্য এই ওয়েদার অ্যাপ এখনো নিজস্ব আইকন পায়নি। উইজেট হিসেবেই এটিকে ব্যবহার করতে হয়। কিন্তু অ্যাপের ইন্টারফেস আরও উন্নত হয়েছে। দেখতেও ভালো লাগে। অ্যাপের ভেতর ১০ দিন ও ২৪ ঘণ্টার পূর্বাভাস পাওয়া যাবে৷ এছাড়া বাতাসের গতি, আর্দ্রতা, বারোম্যাট্রিক প্রেশার, সূর্যের বর্তমান অবস্থান, সূর্যাস্তের বিবরণ, প্রেসিটিপেশন, ইউভি ইনডেক্স রিপোর্ট পাবেন। এছাড়া আর্দ্রতা ও অন্যান্য বিবরণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া হবে। শুধু একটা অ্যাপের ইন্টারফেসে এত ইনফরমেশন ও ভাল অ্যানিমেশন সত্যিই বিস্ময়কর।
এখানেই অ্যাপের সক্ষমতা শেষ নয়। নতুন ওয়েদার অ্যাপ আবহাওয়ার সাম্প্রতিক তথ্যও সবিস্তারে দিতে সক্ষম। আগাম ১২ ঘণ্টার তথ্যও এই অ্যাপে পাওয়া যাবে। ন্যাশনাল ওশেনিক ও অ্যাটমোসফিয়ারিকের ডাটা থেকেই আপনাকে এই আগাম তথ্য দেওয়া হবে। সম্ভবত নতুন অ্যাপে রাডার ভিউটাই নেই। তাছাড়া উইজেট না হয়ে আইকন হিসেবে অ্যাপটি পেলে আরও ভালো হতো। তাও ভালো। এখন অন্তত ওয়েবপেজ তো আর মনে হয় না।