ফাইল এক্সপ্লোরারের একাধিক ফিচার সরিয়ে দিচ্ছে মাইক্রোসফট

মাইক্রোসফটের মতো বড় কোম্পানি মাঝেমধ্যে গ্রাহকবিরোধী কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে। তখন ব্যবহারকারীরা অনলাইনে সরব হন। মজার বিষয়, টেক কোম্পানিগুলো তাদের কথা শোনেও। মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা করেছে তারা একাধিক ফিচার সরিয়ে দিচ্ছে তাদের ফাইল এক্সপ্লোরার থেকে। 

মাইক্রোসফটের উইন্ডোজ ১১ এর ২৩৪৮১ সংস্করণে ফাইল এক্সপ্লোরারে কিছু পরিবর্তন আসছে। মাইক্রোসফট জানাচ্ছে এগুলো পুরোনো সেটিংস৷ এসব পুরোনো ফিচার বলতে মূলত ড্রাইভার লেটার, পপাপ ফোল্ডার ডেসক্রিপশন এবং প্রটেক্টেড লুকোনো ওএস ফাইল ফিচার বাদ যাচ্ছে। 

মাইক্রোসফট ভেবেছিল এই ঘোষণায় অনেকেই রাগ প্রকাশ করবে। তবে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন অনেকে। মাইক্রোসফট অবশ্য পাসওয়ার্ডলেস একটি ইন্টারফেসের দিকে ঝুঁকছে। ক্রোমিয়াম ব্রাউজার, ক্রোম এবং মাইক্রোসফট এজের সঙ্গে সংযুক্তির কিছু ঝামেলা আছে। মাইক্রোসফট সম্প্রতি ডেভ চ্যানেলকেও ক্যানারি চ্যানেলে নিয়ে এসেছে। এগুলো কিছু ভালো পরিবর্তন।