ডোমিনোজ পিৎজা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে মোট ৩০,০০০ খাবার বিতরণ করছে। এই উদ্যোগটি সফল করবে দুটি স্বনামধন্য ফাউন্ডেশনের সহায়তায়। সংস্থা দুটি হলো আপন ফাউন্ডেশন বাংলাদেশ ও এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল যারা মূলত সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আপন ফাউন্ডেশনের মাধ্যমে, ডোমিনোজ পিৎজা ৩ মাস মেয়াদে বিনামূল্যে ৫,৪০০টি খাবার সরবরাহ করবে। অন্যদিকে, এসওএস চিলড্রেনস ভিলেজ, ডোমিনোজ পিৎজার পক্ষ থেকে ৭ মাসের মধ্যে ২৪,৬০০টি খাবার সরবরাহ করবে।
এই উদ্যোগটি শুধুমাত্র সুবিধাবঞ্চিতদের কল্যাণেই নয়, ডোমিনোজ পিৎজা থেকে অর্ডার করার মাধ্যমে তার গ্রাহকদের সাধারণ মানুষের সাথে আনন্দ ভাগ করে নেয়ার সুযোগও করে দিয়েছে।
জুবিল্যান্ট ফুড ওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিঃ সৌমিল মোহতা বলেছেন, ‘বাই ওয়ান গিভ ওয়ান হল এমন একটি উদ্যোগ যা ডোমিনোজে কর্মরত প্রত্যেক কর্মকর্তার হৃদয়ের খুব কাছাকাছি। আমরা সমাজের সবার মাঝে খুশি ছড়িয়ে দিতে চাই। আমরা যে ৩০,০০০টি খাবার বিতরণ করছি তা ৩০,০০০ হাসি নিয়ে আসবে যা আমাদের উদ্যোগের আসল উদ্দেশ্য। আমরা গত বছর ১৪ হাজার খাবার বিতরণ করেছিলাম আর এই বছর, তার দ্বিগুণেরও বেশি খাবার বিতরণ করছি। আমি আমাদের ভোক্তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই মহৎ প্রচেষ্টায় তাদের নিঃশর্ত অংশগ্রহণের জন্য’।
ডোমিনোজ পিৎজা তাদের রমজান এবং ঈদ ক্যাম্পেইন নিয়ে বিভিন্ন মাধ্যমে ৮০ লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। ডোমিনোজ পিৎজা তাদের ‘বাই ওয়ান গিভ ওয়ান’ উদ্যোগটির জন্য অসংখ্য মানুষের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছে।