বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ২১টি বিভাগের ভর্তি পরীক্ষা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্র অনুযায়ী, আজ ২ ডিসেম্বর চার শিফটে কলা অনুষদের (এ ইউনিট), ৩ ডিসেম্বর চার শিফটে সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট), ৪ ডিসেম্বর বিজনেস স্টাডিজ অনুষদ (সি ইউনিট) এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (এফ ইউনিট), ৫ ডিসেম্বর বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (brur.ac.bd) থেকে পাওয়া যাবে।