দেশকে এগিয়ে নিতে নৌকার বিকল্প নেই ----------------------------মায়া

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, আওয়ামী লীগ যে উন্নয়নে বিশ্বাসী বাংলার মানুষ তা খুব ভালো করেই জানে। আওয়ামী লীগের হাত ধরে দেশ আজ অনেক এগিয়ে গেছে। সারা পৃথিবী এখন দেখছে বাংলাদেশের উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকায় ভোট দিন। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, দেশকে এগিয়ে নিতে চাইলে নৌকার বিকল্প নেই।

শনিবার চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দির আনন্দ বাজার এলাকায় এক পথসভায় ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। এসময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজার ছাড়াও এখলাছপুর, জহিরাবাদ, ঠেটালিয়া, গজরা ও রাড়ীকান্দি এলাকায় নির্বাচনী পথসভা করেন।