চ্যাটজিপিটি এখন ওয়েবসার্চেও সক্ষম

চ্যাটজিপিটি এখন ওয়েব সার্চও করতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাটি শুধু বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারে। এখন মোবাইল দিয়েও এই সুবিধা পাওয়া যাবে যা একটি ভালো বিষয়। 

সম্প্রতি চ্যাটজিপিটি তাদের নতুন সক্ষমতার ঘোষণা দেয়।তারা জানায় চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্টধারীরা এই সুবিধা নিতে পারবেন। নতুন এই ফিচারটির জন্য আলাদা একটি সেকশন করা হয়েছে। এখন চ্যাটজিপিটিতে গিয়ে জিপিটি-৪ সেকশনে গিয়ে 'ব্রাউজ উইথ বিং' অপশন পাওয়া যাবে। 

চ্যাটজিপিটিতে এই ফিচার চালু হবে এমন ঘোষণা আগেও পাওয়া গিয়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছিল গবেষণার কাজ সহজ করতেই নতুন এই ফিচার তারা চালু করবে।  তবে সার্চের অপশন শুধু বিং সার্চ ইঞ্জিনে রাখাটা একটু মন্দই হয়েছে। ২০১০ সালে এক পরিসংখ্যানে দেখা গিয়েছিল বিং তাদের সার্চ রেজাল্টে কারণ ছাড়াই তাদের নিজস্ব তথ্য দিয়ে যাচ্ছিল। মাইক্রোসফট যদিও এই অ্যালগরিদম ভালো করার অনেক চেষ্টা করছে তবুও শঙ্কা থাকে। মানুষ নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অনেকগুলো অপশন পাচ্ছে না।