সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শাহী ঈদগাহে এক কাতারে দাঁড়িয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের নামাজ শেষে তারা কোলাকুলিও করেছেন।
এ সময় আরিফুল হক ও আনোয়ারুজ্জামান কুশলাদি বিনিময় করেন।
ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন সিলেট পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও অনেক সংসদ সদস্যসহ শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা।