মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিন ও এজ ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়েছে। আর ইতোমধ্যে তারা একাধিক চমৎকার ফুচার যুক্ত করেছে৷ এবার নতুন ফিচারে অনলাইন শপিং অভিজ্ঞতা আরও ভালো হবে বলে জানা গেছে।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার জেনারেট করা বায়িং গাইড, রিভিউ সামারি, অটোমেটেড প্রাইস ম্যাচিং, পণ্যের ব্যাপারে গুরুত্বপূর্ন তথ্য দেওয়ার মতো অনেকগুলো শপিং ফিচার চালুর ঘোষণা দিয়েছে। সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।এই নতুন যুগের পথচলায় অনলাইন শপিং অভিজ্ঞতাকে তারা যুক্ত করেছে।
এমনিতে সার্চ ইঞ্জিনের তুলনায় জটিল প্রশ্নের উত্তর এআই চ্যাটবট ভালোভাবে দিতে পারে৷ কিন্তু মাইক্রোসফটের নতুন ফিচারের কিছু সুবিধা আছে৷ যেমন এখন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বা পণ্য বিক্রেতার লিংক থেকেই বিস্তারিত তথ্য পাওয়া সহজ হবে। ওয়েব থেকেই জনপ্রিয় ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সাজানো হবে প্রোডাক্ট সামারি।
এজ ব্রাউজারে এখন অনলাইন শপিং করার সময় বিং দিতেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷ যখন চোখের সামনে বিস্তারিত ও প্রয়োজনীয় তথ্যাদি চলে আসে তখন আর দ্বিধায় ভোগার সুযোগ থাকে না।