রংপুর-১ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী!

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। দলীয়ভাবে ৩ জনকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কে থাকবেন সেটাই এখন দেখার বিষয়। তবে একই আসনে ৩ জন প্রার্থী দেওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তিনজন প্রার্থী হলেন— রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির উপদেষ্টা মোকাররম হোসেন সুজন। তাছাড়া নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী শাহ মোঃ রহমতউল্লা।