ক্যাপশন নিউজ

গাজীপুর : গাজীপুরে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার সকালে চান্দনা চৌরাস্তা শাপলা ম্যানশনের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম মুকসেদ আলম, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, মো. জয়নাল আবেদীন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জনস্বার্থে আগামী ১৫ দিনের মধ্যে প্রি-পেইড মিটার তুলে নিতে হবে, প্রি-পেইড মিটার চলমান থাকা অবস্থায় যত টাকা গ্রাহকদের বেশি খরচ হয়েছে তা ফেরত দিতে হবে  —ইত্তেফাক