সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কর্তৃক তদন্তে জাতিসংঘের অনুরোধ প্রত্যাখান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রবিবার মার্কিন মিডিয়া এনবিসিকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন এর ফলে সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বাধাগ্রস্ত হতে পারে। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন খাশোগি। গত সপ্তাহে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘ খাশোগি হত্যকান্ডের বিষয়টি এফবিআই দিয়ে তদন্তের অনুরোধ জানায়। এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই হত্যাকান্ডের তদন্ত ভালভাবেই সম্পন্ন হয়েছে। কারা করেছে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, সবাই করেছে। আমি বহু প্রতিবেদন দেখেছি।