রব ইউনাইটেডে ভর্তি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব হূদরোগ জনিত অসুস্থতা নিয়ে শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ মমিনুজ্জামানের অধীনে চিকিত্সাধীন। রবিবার তার এনজিওপ্লাস্ট সম্পন্ন হয়েছে। রোগমুক্তির জন্য রব সবার কাছে দোয়া চেয়েছেন।