রোম্যান্সের বাদশাহ বলা হয় বলিউড অভিনেতা শাহরুখ খানকে । পর্দায় তার প্রেম দেখে শিহরিত হন না এমন দর্শক খুব কমই আছে। তবে শাহরুখ পর্দায় ‘নো কিসিং পলিসি’র একটা নিয়মে চলেন। অর্থাৎ তিনি কখনো পর্দায় চুমু খান না। কিন্তু কী এমন কারণে ৪০তম সিনেমা ‘যব তক হ্যায় জান’-এর সময় শাহরুখ তার এত বছরের মেনে চলা নিয়ম ভেঙে ক্যাটরিনার ঠোঁটে ঠোঁট ছোঁয়ান!
আনন্দবাজারের খবরে বলা হয়, পরিচালক যশ চোপড়ার শেষ সিনেমায় শাহরুখ খান তার কঠিন নিয়ম ভেঙে চুমুর দৃশ্যে অভিনয় করেছিলেন। তবে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘যব তক হ্যায় জান’ এর জন্য ক্যাটরিনার সঙ্গে প্রথমে চুম্বনের দৃশ্যে বিব্রত হয়েছিলেন শাহরুখ।
এই সিনেমার জন্যও প্রথমে আপত্তি থাকলেও কেন তা করেছিলেন তার জবাবে শাহরুখ বলেন, ‘শুটিং সেটে প্রায় ১০০ মানুষের সামনে এ ধরনের দৃশ্যে অভিনয় কতটা বিব্রতকর ছিল তা জানিয়েছিলাম যশজিকে। প্রথমে অবশ্য আদিত্য চোপড়া ও যশ চোপড়া দু’জনেই বলেন চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হবে না। পরে আমাকে বাধ্য করেন ওরা। এ ছাড়া পারিশ্রমিকও দেন।’
জানা যায়, যে কোনও সিনেমায় সই করার আগে দুটোই শর্ত রাখেন শাহরুখ। এক তিনি ঘোড়ায় চড়তে পারবেন না। দ্বিতীয়ত, পর্দায় চুম্বন করবেন না। কারণ দু’টি কাজই তার জন্য চরম অস্বস্তিকর। শাহরুখের কথায়, ‘আমায় কেউ গল্প শোনাতে এলে আমি আগেই বলে দিই ঘোড়ায় চড়া ও চুম্বনের দৃশ্যে আপত্তি আছে।’