ঐতিহাসিক টেস্ট জয়ের পর আফগানিস্তানের বিপক্ষে এবার ওয়ানডে মিশন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। শঙ্কা কাটিয়ে টাইগারদের হয়ে টস করতে নেমেছিলেন তামিম ইকবালই। তবে টস ভাগ্যটা ভালো হলো খুব একটা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী।
তামিম ইকবাল নিজে পুরোপুরি ফিট না থাকলেও আজকের ম্যাচে খেলতে চান বলেই গণমাধ্যমকে জানিয়েছিলেন। তার এমন কথায় সমর্থন করতে পারেনি বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন আর টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। উঠেছিলো বিতর্কের ঢেউ। তবে সেসব পাশ কাটিয়ে আজ নিজের ঘরের মাঠে টাইগারদের নেতৃত্ব দেবেন তামিমই।
ইনজুরি কাড়=টিয়ে এই ম্যাচে টাইগার একাদশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।
ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবসহ দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাকিবকে সঙ্গ দেবেন মেহেদি হাসান মিরাজ।সঙ্গে আরও রয়েছে তিন পেসার। দুই সিরিজ পর একাদশে ফিরেছেন আফিফ হোসেনও।
অন্যদিকে টেস্টে বিশাল ব্যবধানে হারলেও ওয়ানডেতে রশিদ-মুজিবসহ বড় তারকাদের নিয়েই দল সাজিয়েছে আফগানিস্তান। বিশ্বমানের স্পিন বোলিংয়ের সঙ্গে রয়েছে শক্তিশালী পেস আক্রমণ। আজ অভিষেক হচ্ছে পেসার সেলিম সাফির।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।