চমক রেখে ভারতের বিপক্ষে দল ঘোষণা করলো বিসিবি

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ সালমা খাতুন। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার।

এর আগে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দল থেকে বাদ পড়েছিলেন জাহানারা আলম ও রুমানা আহমেদ। এবার ১৬ সদস্যের দলেও জায়গা হয়নি এই দুই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফারজানা হক পিংকি, জাহানারা আলম, লতা মণ্ডল ও ফারিহা ইসলাম তৃষ্ণা। 

ভারতের বিপক্ষে ৯, ১১ ও ১৩ জুলাই টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিয়া আক্তার (সহ অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন ও ফাহিমা খাতুন।