শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেলো নেদারল্যান্ডস

বাস ডি লিডের দুর্দান্ত সেঞ্চুরিতে দশম ও শেষ দল হিসেবে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (৬ জুলাই) বাছাই পর্বে সুপার সিক্সে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।

বুলাওয়েতে টস হেরে প্রথমে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটল্যান্ড। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ৪৪ ওভারে ২৭৮ রান  টার্গেটের সমীকরণ পায় নেদারল্যান্ডস। লিডের ১২৩ রানের সুবাদে ৪২ ওভার ৫ বলে ৬ উইকেটে ২৭৮ রান করে ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা করে নেয় নেদারল্যান্ডস। 

এই জয়ে শ্রীলঙ্কার পর দ্বিতীয় ও শেষ দল হিসেবে বাছাই পর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিত করলো নেদারল্যান্ডস। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ৫ ম্যাচে ৬ করে পয়েন্ট নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের। কিন্তু রান রেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পায় নেদারল্যান্ডস।