সিরিজে সমতার আনার লক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের দেওয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ৩৩২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর আরও দুই উইকেট হারায় তারা।
৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে লিটনকে সাজঘরে ফেরান আফগান পেসার ফজলহক ফারুকি। ১৫ বলে ১৩ রান করে ফিরে যান লিটন। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত।
শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাইম হাসান। তবে ফের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২০ রানে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন শান্ত। এরপর দলীয় ২৫ রানে ওপেনার নাইমের উইকেট হারায় বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।