বিং-এ দ্রুত আসবে নো সার্চ অপশন

মাইক্রোসফটের বিং এ সময়ে অন্যতম সেরা চ্যাটবট নিয়ে এসেছে। কিন্তু এই চ্যাটবটকে প্রশ্ন করলে সবসময় অনলাইনে সার্চ করে। চ্যাটজিপিটির মতো এটি কোনো ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে না। বিষয়টি বড় কিছু না। 

তবে নতুন তথ্য খোঁজার সময় চ্যাটবটটি অনেক সময় ধীরগতির হয়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য তারা একটি নতুন ফিচার যুক্ত করছে যার নাম দেওয়া হয়েছে 'নো সার্চ'। মিখাইল পারাখিনের একটি টুইটে জানা গেছে এ ফিচার দ্রুতই আসছে।

পারাখিন অবশ্য অতিরিক্ত কিছুই জানায়নি। এই ফিচারটি অনেক কাজে আসবে তা নিশ্চিত। এভাবে বিং এখন তথ্য খুঁজতে কম সময় নেবে। আর ব্যবহারকারীরাও বাড়তি সুবিধা পাবেন। এভাবে বিং-কে বিভিন্নভাবে ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। যদি ইন্টারনেট স্লো হয় তাহলেও উত্তর পেতে সমস্যা হবে না। তাছাড়া আরও ভালো তথ্য পাওয়ার সুবিধা পাওয়া যাবে।

মাইক্রোসফট এমনিতেও নতুন ফিচার যুক্ত করে চলেছে। তারা অ্যাপল ডিভাইসে অ্যাপ বানিয়েছে। তাছাড়া ভয়েস সার্চের মাধ্যমে সার্চ করার সুবিধা দিচ্ছে। এটি নিঃসন্দেহে ভালো।