যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাড়ছে জেলার অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীর পানিও।

মঙ্গলবার  (১১ জুলাই) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৭ মিটার। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩৭ মিটার। গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড়, ইছামতি নদীসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, ভারী বর্ষণের কারণে যমুনা নদীসহ অভ্যান্তরীণ নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে।