এই সময়ের ছড়া

গ্রামে চলো

সবুজের শোভা মায়া মনোলোভা

কে কোথায় খুঁজে পায়?

গ্লানি সব ঝেড়ে কোলাহল ছেড়ে

গ্রামেই যে ছুটে যায়।

 

দোয়েলের ডাকে ঘুমিয়ে কে থাকে

ভোরের আলতো বায়?

তরুদের ফাঁকে দেখি চাঁদটাকে

নিশীথের জোছনায়।

 

দূষণ যা পাও উচ্চ ভেঁপুটাও

গাঁয়ে পাওয়া সে দায়,

শুদ্ধ বায়ু চাও যত্তো খুশি নাও

পালহীন খোলা নায়।

 

বিদ্যুতের আলো ফোরজিও ভালো

আধুনিক ছোঁয়া পায়,

অবসাদ ভোলো সবে মিলে চলো

ছায়া সুনিবিড় গাঁয়।