করণ জোহর কেন আলিয়ার কাছে ক্ষমা চাইলেন?

করণ জোহরের নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তে জুটি বেঁধেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। ইতিমধ্যেইা এই সিনেমার গান ‘তুম কেয়া মিলে’ গানটি জয় করে নিয়েছে দর্শক হৃদয়। গানটিতে কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় আলিয়াকে পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরতে হয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি শুটিং থেকে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ প্রকাশ করেছেন আলিয়া। সাত মিনিটের সে ভিডিওতে দেখা গিয়েছে পরিচালক করণ জোহরকে আলিয়ার কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী,কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় আলিয়াকে পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরানোর জন্য ক্ষমা চেয়েছেন করণ। আলিয়া এই ভিডিওর শিরোনামে লিখেছেন, ‘আমার প্রথম গান তুম কেয়া মিলের ভ্লগ। ভিডিওটির প্রথম অংশে আলিয়াকে বলতে শোনা যাচ্ছে, এটি তার মেয়ে রাহার জন্মের পর প্রথম গানের শ্যুট ছিল। এছাড়া ভিডিওতে আলিয়াকে মেক-আপ করাতে এবং কাশ্মীরের তুষারাবৃত অঞ্চলে কলাকুশলীদের সঙ্গে শুটিংয়ের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে।

 

ভিডিওর দ্বিতীয় অংশে, গানের শুটিং শেষ আলিয়া ও করণ জোহরকে তাদের গাড়ির ভিতরে দেখা গিয়েছে। এখানে করণ এবং আলিয়া গান থেকে তাদের পছন্দের শাড়ি বেছে নিয়েছেন। করণ বহু রঙের ‘কুলফি’ শাড়ি এবং সবুজ রঙের একটি শাড়ি বাছাই করেন, যেখানে আলিয়া বেছে নিয়েছেন সবুজ এবং কালো শাড়ি। আলিয়া আরও বলেন যে কীভাবে এই কালো শাড়িতে শট করার সময় রণবীরের পাফার জ্যাকেট বাধার সৃষ্টি করে। এখানে করণকে বলতে শোনা যায়, ‘নোট করুন রণবীর পরেছিলেন একটি পাফার জ্যাকেটে, আর আলিয়া একটি শিফন শাড়ি। আমি সত্যিই দুঃখিত। এটি অন্যায় হয়েছে। কিন্তু এখানে আলিয়ার একটি পাফার জ্যাকেটে রোমান্স আছে, আরও অনেক কিছু আছে।’

এর আগেও একটি ইনস্টাগ্রাম পোস্টে, করণও আলিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তিনি লেখেন, ‘আলিয়া তার দেবদূতের জন্মের পর এটিই তার প্রথম শ্যুট ছিল আর আমি ওকে মণীশ মালহোত্রার শিফন পরিয়ে কাঁপতে বাধ্য করেছি। তাই ক্ষমাপ্রার্থী … , আমি শুটিংয়ের মাধ্যমে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম (সম্ভবত এটা আমার কাজের শাস্তি) রণবীর নার্ভাস ছিলেন যেহেতু এটা ছিল ওঁর প্রথম পাহাড়ে শ্যুট করা গান, যাতে উনি ঠোঁট নাড়িয়েছেন।’

প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র হাত ধরেই দীর্ঘ ৬ বছর পর ফের পরিচালনায় ফিরছেন করণ। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

 


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">My first ever song vlog is out on YouTube! Go watch now