দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। তিন উইকেট হারানোর পর হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুর হয়। বৃষ্টির পর ভালো কিছুর আশা জাগিয়েও আউট হন সাকিব।
১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে ৫ বলে ৪ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হন ওপেনার রনি তালুকদার।
রনির বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লিটন দাস। তবে দলীয় ৩০ রানে ১২ বলে ১৪ রান করে আউট হন শান্ত। স্পিনার মুজিবের বলে বোল্ড হন তিনি। এরপর দলীয় ৩৯ রানে আউট হন লিটন। ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।
ইনিংসের ৭ ওভার ২ বলের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামার পর আবার খেলা শুর হয়। এরপর কিছুটা রানের গতি বাড়িয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তবে দলীয় ৬৪ রানে ১৭ বলে ১৯ রান করে আউট হন সাকিব।
সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন শামিম পাটোয়ারি। ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।