সৌদিতে কারখানায় আগুন, ৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবের মদিনার আল খলিল এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

জানা যায়, শুক্রবার (১৪ জুলাই) দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।  

এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। 

তারা অতিমাত্রায় দগ্ধ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।