নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) তে কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) এর উদ্যোগে প্লাস্টিক বোতল এর পরিবর্তে গাছ দেওয়া হয়।
রবিবার (১৬ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এর প্রতিপাদ্য বিষয় 'Beat Plastic Pollution' কে সামনে রেখে এ আয়োজনের উদ্যোগ নেন পরিবেশ বিষয়ক ক্লাবটি।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল বাকী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের ডিন জনাব প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান ভুঁইয়া, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব অধ্যাপক ড. এস এম মাহাবুবুর রহমান, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন, ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মো. আব্দুস সালম ও শাহরিয়ার মোহাম্মদ আরিফুর রহমান, সঞ্জয় সাহা সনেট, মোহাম্মদ কামরুজ্জামান তুষার স্যার৷ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান জনাব ড. মোহাম্মদ মহিনুজ্জামান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ আয়োজনে।
প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান ভুঁইয়া বলেন, 'এ আয়োজন আমাদের সবাইকে অনুপ্রাণিত করে৷ বর্তমান সময়ের যে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা দেখি তার জন্য এমন উদ্যোগ নেওয়া আসলেই প্রয়োজন বলে আমি মনে করি।'
জনাব ড.মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, 'আমি সব সময় এ ধরনের আয়োজনকে অনুপ্রাণিত করি ও সাধুবাদ জানাই। আমরা সবাই যদি এ রকম আয়োজন সব সময় করতে পারি তাহলে পরিবেশ রক্ষা সহজ হয়ে উঠবে।'
অনুষ্ঠানের আয়োজক কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) এর সভাপতি মাহমুদুল হাসান বলেন, 'প্রথম থেকেই আমরা চিন্তা করেছিলাম প্লাস্টিক দূষণ রোধে অংশগ্রহণ মূলক কি করা যেতে পারে। তখনি আমরা সবাই মিলে এই উদ্যোগ হাতে নিই। এতে করে বৃক্ষ রোপণ যেমন হয়েছে তেমনি এখানে সেখানে পরে থাকা প্লাস্টিক বোতলও সংগ্রহ হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভার্সিটির প্রায় সব প্লাস্টিক বোতল সংগ্রহ করে আমাদের দিয়েছে। আমরা ৫ জুন প্রায় ৩৫ কেজি প্লাস্টিক বোতল সংগ্রহ করেছি তার বিনিময়ে ১৫০ টি গাছের চারা প্রদান করেছি। পরিবেশ রক্ষায় সামনে আরো এরকম ব্যতিক্রমী উদ্যোগ আমরা গ্রহণ করবো।'