ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়ে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি ছাত্রলীগের দপ্তর সেলে আবেদন করেছেন। বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন রাব্বি। রাব্বি নব নির্বাচিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য।
রাব্বি বলেন, আমার ব্যক্তিগত ও অ্যাকাডেমিক কারণে আমার অব্যাহতি পত্র যথাযথ মাধ্যমে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।
এই বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বলেন, সে বুয়েটে ভর্তি হওয়ার আগে কলেজ ও উপজেলায় ছাত্রলীগের পদ হোল্ড করেছে। আমরা অফিসিয়ালি তার আবেদন পাইনি। আমাদের মেসেঞ্জারে পাঠিয়েছে আবেদন পত্র। কিন্তু আমরা আমলে নিয়েছি বিষয়টি। কোন কারণে সে অব্যাহতি চাচ্ছে বিষয়টি যাচাই-বাচাই করে আমরা সিদ্ধান্ত নেব। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বসে এই বিষয়ে সিদ্ধান্ত দেব।