২
একই ম্যাচে ফিফটি করা ও ৫ উইকেট নেওয়া বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় সাকিব আল হাসান। সাকিব এই ক্ষেত্রে স্পর্শ করেছেন যুবরাজ সিংকে। ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে যুবরাজ অপরাজিত ৫০ রানের ইনিংস খেলার পর ৩১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। সাকিব তার ক্যারিয়ারে এই প্রথম এমন ডাবল অর্জন করলেন।
৩
বিশ্বকাপের একই আসরে কমপক্ষে একটি সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট শিকারের ঘটনা এই নিয়ে তৃতীয়বার ঘটলো। ১৯৮৩ সালে কপিল দেব প্রথম এই কাজ করেছিলেন। ২০১১ সালে যুবরাজ সিং এই কীর্তি করেছিলেন। কপিল ও যুবরাজের দল সংশ্লিষ্ট আসরে শিরোপা জিতেছিল। সাকিবের দল কী সেই চ্যালেঞ্জ নিতে পারবে?
১
সাকিব চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪৭৬ রান করেছেন এবং ১০ উইকেট নিয়েছেন। এর আগে বিশ্বকাপের ইতিহাসে একই আসরে কোনো খেলোয়াড় চার শতাধিক রান ও ১০ উইকেট শিকার করতে পারেননি। এর আগে বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ড পারফরম্যান্স ছিল ল্যান্স ক্লুজনারের। তিনি ২৮১ রান করার পাশাপাশি ১৭ উইকেট নিয়েছিলেন ১৯৯৯ আসরে। তাকে টপকে যান যুবরাজ সিং। ২০১১ আসরে যুবরাজ ৩৬২ রানের পাশাপাশি ১৫ উইকেট তুলে নেন।
০
সোমবারের আগে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে ৫ উইকেট শিকারী বোলার ছিলেন না কেউ। এর আগে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে সেরা বোলিং ছিল সফিউল ইসলামের ২১ রানে ৪ উইকেট; আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে এই রেকর্ড করেছিলেন তিনি। সবমিলিয়ে এটা সাকিব আল হাসানের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ৫ উইকেট শিকার।
১
সাকিব এখন পর্যন্ত তার বিশ্বকাপ ক্যারিয়ারে ২৭ ম্যাচে ১০১৬ রান করেছেন এবং ৩৩ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সাকিবই একমাত্র খেলোয়াড় যিনি হাজারের ওপরে রান করেছেন এবং তিরিশের ওপরে উইকেট নিয়েছেন।