ঢাকায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ বালক দল ২-১ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে। বালক এককে বাংলাদেশ ০-১ ম্যাচে পিছিয়ে পড়লেও দ্বিতীয় এককে বাংলাদেশের সজিব হোসেন ৬-২, ৬-২ গেমে পাকিস্তানের এহতেশাম হুমায়ুনকে পরাজিত করে ১-১ ম্যাচে সমতা ফিরিয়ে আনে। দ্বৈতের খেলায় বাংলাদেশের নাদিম মোল্লাহ ও সজিব হোসেন ৫-৭, ৬-১, ১০-৩ গেমে পাকিস্তানের হায়দার আলি রিজওয়ান ও এহতেশাম হুমায়ুনকে পরাজিত করে ২-১ ম্যাচে জয়লাভ করে। আজ একই কোর্টে বাংলাদেশ বালক দল ভূটানের বিরুদ্ধে লড়বে।